সূচিপত্র

⧉ জাদুঘর পৃষ্ঠা-১
⧉ জাদুঘরের প্রকারভেদ পৃষ্ঠা-১
⧉ ময়নামতি জাদুঘরের স্থাপত্য পৃষ্ঠা-১
⧉ জাদুঘরের গ্যালারিতে প্রদর্শিত নিদর্শন সমূহের বর্ণনা (গ্যালারি ১-৪২) পৃষ্ঠাঃ ২-৩৮
⧉ জাদুঘরের গ্যালারির বাহিরে প্রদর্শিত মূর্তি গুলোর বর্ণনা (মূর্তি ১-৯) পৃষ্ঠাঃ ৩৯-৪৭
⧉ শালবন বিহার পৃষ্ঠাঃ ৪৮-৪৯
⧉ ইটাখোলা মুড়া পৃষ্ঠাঃ ৫০
⧉ রূপবান মুড়া পৃষ্ঠাঃ ৫১
⧉ গ্রন্থপঞ্জি পৃষ্ঠাঃ ৫২
শিরোনামঃ প্রত্নস্থল জাদুঘর হিসেবে ময়নামতি জাদুঘরের স্থাপত্য, বিভিন্ন গ্যালারিতে প্রদর্শিত নিদর্শন, প্রদর্শনী ব্যবস্থা, সংলগ্ন প্রত্নস্থল সমূহের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব শীর্ষক প্রতিবেদন


ভূমিকাঃ

০৮.০২.১৯ সালে, রোজ শুক্রবার।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা মাঠকার্য করার জন্য ময়নামতি জাদুঘরে উপস্থিত হয়। প্রায় দুই দিন ধরে চলা এই মাঠকার্য করা হয়েছে ময়নামতি জাদুঘর,শালবন বিহার, ইটাখোলা মোড়া এবং রুপভান মোড়ায়। আর এই কাজে আমাদেরকে সহায়তা করার জন্য ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার মোঃ সাদেকুজ্জামান স্যার,সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম শ্যামল স্যার এবং ময়নামতি জাদুঘরের কাস্টোরিয়ান মোঃহাফিজুর রহমান। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। 

জাদুঘরঃ

"জাদুঘর বা সংগ্রহালয় বলতে বোঝায় এমন একটি ভবন বা প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনসমূহের সংগ্রহ সংরক্ষিত থাকে।" জাদুঘরে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বস্তুসমূহ সংগ্রহ করে সংরক্ষিত করা হয় এবং সেগুলি প্রদর্শ আধার বা ডিসপ্লে কেসের মধ্যে রেখে স্থায়ী অথবা অস্থায়ীভাবে জনসাধারণের সমক্ষে প্রদর্শন করা হয়।

জাদুঘরের প্রকারভেদঃ

বিভিন্ন ধরনের জাদুঘর রয়েছে। যেমনঃ
* প্রত্নতাত্ত্বিক জাদুঘর
* বিজ্ঞান জাদুঘর
* নগর জাদুঘর
* মুক্তিযুদ্ধ জাদুঘর
* লোকশিল্প জাদুঘর
* মোবাইল জাদুঘর
* মিউজিক জাদুঘর
* সাইট জাদুঘর প্রভৃতি।

ময়নামতি জাদুঘরের স্থাপত্যঃ 

শ্রীভবদের মহাবিহার, কোটিলা মুড়া, চারপত্র মুড়া, রূপবানমুড়া, ইটাখোলা মুড়া, আনন্দ বিহার, রানীর বাংলা, ও ভোজ রাজার বাড়ি বিহার খননকালে অনেক মুল্যবান পুরাসামগ্রী খুঁজে পাওয়া যায়। এসব পুরাবস্তু সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ১৯৬৫ সালে কুমিল্লা কোটবাড়ির শালবন বিহারের দক্ষিণ পাশে শালবনকে সামনে রেখে পশ্চিমমুখী একটি জাদুঘর স্থাপন করা হয়।

জাদুঘরের মূলভবনে গুরুত্বপূর্ণ পুরাবস্তু প্রদর্শনের জন্য স্থান সংকুলান না হওয়ায় ১৯৭০-৭১ সালে এর দক্ষিণ পাশ বর্ধিত করায় ভবনটি ইংরেজী ‘টি’র আকার ধারণ করে। পুরো জাদুঘর ভবনে মোট ৪২টি আধার রয়েছে। যাতে পুরাবস্তু সমূহ প্রদর্শিত হচ্ছে। জাদুঘরের প্রবেশ পথের বাম দিকে থেকে ১নং প্রদর্শনী আধার দিয়ে প্রদর্শনী আরম্ভ করে ক্রমানুসারে চারদিক ঘুরে ঘুরে প্রবেশ দ্বারের ডান দিকে ৪২নং আধারে প্রদর্শনী শেষ হয়েছে।
পৃষ্ঠা১

জাদুঘরের গ্যালারিতে প্রদর্শিত নিদর্শন সমূহের বর্ণনা

গ্যালারি-১

অবস্থানঃ ময়নামতি, কুমিল্লা জেলা
কক্ষঃ ১৫৫টি
হলঘরঃ একটি 
সময়কালঃ সপ্তম - অষ্টম  শতাব্দী
চিত্র: শালবন বৌদ্ধ বিহার

⧉ শালবন বৌদ্ধ বিহারঃ

শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার । এটি ১২শ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত।
  • অবস্থানঃ কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এ বিহারটির অবস্থান। বিহারটির আশপাশে এক সময় শাল-গজারির ঘন বন ছিল বলে এ বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার।
  • নির্মাণঃ ধারণা করা হয় যে খৃস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনঃর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খৃস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণকাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম-দশম শতাব্দীতে।
  • বর্ণনাঃ আকারে এটি চৌকো। শালবন বিহারের প্রতিটি বাহু ১৬৭.৭ মিটার দীর্ঘ। বিহারের চার দিকের দেয়াল পাঁচ মিটার পুরু। কক্ষগুলো বিহারের চার দিকের বেষ্টনী দেয়াল পিঠ করে নির্মিত। বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল। এ পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষের মাঝে ১.৫ মিটার চওড়া দেয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির।
  • কক্ষঃ বিহারে সর্বমোট ১৫৫টি কক্ষ আছে। কক্ষের সামনে ৮.৫ ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল। প্রতিটি কক্ষের দেয়ালে তিনটি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি, তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। সেখানে বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন।
পৃষ্ঠা২

গ্যালারি-২

প্রাপ্ত বস্তুঃ ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি, স্তূপ,কালো পাথরের থালা
সময়কালঃ ৭ম-৮ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ ইটাখোলা মোড়া
চিত্র: ব্রোঞ্জের বৌদ্ধ মূ্তি
⧉ বামদিক ১মঃ 
- ব্রোঞ্জের বৌদ্ধ মূ্তি
- আনুমানিক ৭ম-৮ম শতক
- ইটাখোলা মন্দির ও বিহার খননে প্রাপ্ত
- BRONZE BUDDHA IMAGE
- CIR:7th-8th CENTURY
- RECOVERED FROM ITAKHOLA TEMPLE AND VIHARA

খ্রিস্টীয় ৭ম শতকে চট্রগ্রাম অঞ্চলে ভাস্কর্য নির্মাণে ব্রোঞ্জ এর ব্যবহার শুরু হয়। এ অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রাধান্য থাকায় অধিকাংশ মূতিই গৌতম বুদ্ধের প্রতিকৃতি । অবশ্য পরবর্তীকালে হিন্দু দেবদেবীর মূতিতেও ব্রোঞ্জ ব্যবহৃত হয়।

শালবন বিহার খনন করে ১৫০টিরও বেশি ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে।ব্রোঞ্জের মূর্তিগুলো আকারে সাধারণত ছোট হয়। এখানে পাওয়া মূর্তিগুলোও আকারে ছোট।

⧉ বামদিক ২য়ঃ
এখানে ছোট ছোট তিনটি মূতি রয়েছে।

⧉ ডানদিক ১মঃ
- ব্রোঞ্জের স্তুপ
- আনুমানিক ৭ম-৮ম শতক
 - BRONZE STUPA
- CIR:7th-8th CENTURY.

⧉ ডানদিক ২য়ঃ
- কালো পাথরের থালা
- আনুমানিক ৭ম-৮ম শতক
- BLACK STONE PLATE
- CIR:7th-8th CENTURY.

পৃষ্ঠা৩

গ্যালারি-৩

প্রাপ্ত বস্তুঃ পাথরের মূর্তি
সময়কালঃ ১১-১২শতক
প্রাপ্তিস্থানঃ আগ্রাদ্বীগুণ ঢিবি
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ৫টি
চিত্র: পাথরের মূর্তি
⧉ গ্যালারি-৩ এ রয়েছে ৫টি পাথরের মূর্তঃ
১. বামপাশে উপরে রয়েছে হরগৌরী মূর্তি
২. ডানপাশে উপরে রয়েছে বিষ্ণু মূর্তি
৩. বামপাশে নিচে রয়েছে কালো পাথরের মূর্তি অজানা নারী মূর্তি
৪. ডানপাশে নিচে রয়েছে কালো পাথরের ননী গোপালের মূর্তি
৫. মাঝখান বরাবর রয়েছে আরও একটি মূর্তি যেটির নাম প্রকাশ করা নেই।

১. হর-গৌরীঃ
প্রাপ্তিস্থানঃ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আগ্রাদ্বীগুণ ঢিবি
সময়কালঃ আনুমানিক ১১-১২ শতক
এটি হিন্দুদের দেবদেবী ঊমা-মহেশ্বরের একটি রুপ।এখানে তারা আলিঙ্গনাবদ্ধ অবস্থায় আসীন থাকে।শিবের হাত দুটি।ডানহাতে নীলপদ্ম, ড ঊমাকে জড়িয়ে রাখেন।

২. বিষ্ণুঃ
সময়কালঃ আনুমানিক (১১-১২) শতক
বিষ্ণু মূর্তিটি একটি মঞ্চে দাড়ানো অবস্থায় রয়েছে। এখাননে বিষ্ণুর চারটি হাত। চার হাতে গদা,শঙ্খ,চক্র,পদ্ম দেকতে পাওয়া যায়। এটি বিষ্ণুর চতুর্বিংশতিরাস্য রুপ।যার মুখ ১টি,হাত ৪টি।হাতের আয়ুধগুলোর বিন্যাাস অনুযায়ী বিষ্ণু সংখ্যা ২৪টি।

৩. কালো পাথরের নারী মূর্তিঃ
গ্যালারির দ্বিতীয় তাকের বাম পাশের নীচে এই মূর্তিটি রাখা হয়েছে।এর সময়কাল ও নাম দেওয়া নেই।

৪. কালো পাথরের ননী-গোপালঃ
গ্যালারির দ্বিতীয় তাকের ডানপাশের নীচে রয়েছে ননী-গোপাল মূর্তিটি। সময়কাল আনুমানিক ১১শ-১২শ শতক।ননী-গোপাল কৃষ্ণের একটি রুপ।এখানে মূর্তিটিতে হামাগুড়ি দিয়ে মাখন হাতে বা মাখন চাইছে এমনটি দৃশ্যরত হয়েছে।

৫. নামহীন নারী মূর্তিঃ
এই মূর্তিটি গ্যালারির মাঝখান বরাবর  রয়েছে, এই মূর্তিটির সময়কাল ও নাম দেওয়া নেই।মূর্তিটি দেখতে একটি পুরুষ মূর্তির ন্যায়

পৃষ্ঠা৪

গ্যালারি-৪

প্রাপ্ত বস্তুঃ বেনু গোপালের মূর্তি, নারী মূর্তি, নাড়ু গোপালের মূর্তি এবং গণেশের মূর্তি
সময়কালঃ আনুমানিক ১৯ শতকের
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ৬টি মূর্তি
চিত্র: পিতলের মূর্তি
ময়নামতি জাদুঘরে প্রবেশ করে হাতের বাম দিকের চতুর্থ গ্যালারিতে তিনটি তাক রয়েছে। এ গ্যালারিতে ৬টি মূর্তি প্রদর্শিত করা হয়েছে যথা বেনু গোপালের মূর্তি(২টি ), নারী মূর্তি(২টি), নাড়ু গোপালের মূর্তি(১টি ) এবং গণেশের মূর্তি(১টি) । মূর্তিগুলো পিতলের তৈরি ।

⧉ বেনু গোপালঃ
গ্যালারির বাম দিকের উপরের তাকে পিতলের ২টি বেনু গোপালের মূর্তি প্রদর্শিত হয়েছে।এর মধ্যে বাম পাশের মূর্তিটির হাতে বাঁশি দেখদ যায় এবং অন্যটির হাতে বাঁশি নাই। দুটি মূর্তিই একটি করে স্তম্ভের উপর দাঁড়ানো। বাম পাশের মূর্তিটির হাতে কোনো বালা নেই, পায়ে চটি/খড়ম লক্ষ করা যায়,কানে দুল রয়েছে চোখের আকৃতি অস্পষ্ট। ডান পাশের বেনু গোপালের হাতে বড় বড় দুটি বালা রয়েছে, কানে দুল নেই এবং চোখের আকৃতি অনেকটাই স্পষ্ট।তবে দুটি মূর্তিরই চোখ বন্ধ অবস্থায় ছিল। ডান পাশের মূর্তিটির পায়ে ১ম মূর্তিরই চুলগুলো মাথার উপর থোকো করা। মূর্তিগুলো আনুমানিক ১৯শতকের।

⧉ নারী মূর্তিঃ
ডানপাশে ( ১ম ও ২য় তাকে) ২টি পিতলের নারী মূর্তি রয়েছে। উপরের নারী মূর্তিটির মাথার পিছনের অংশ কিছুটা ভাঙ্গা।দুটি মূর্তিই নৃত্যরত অবস্থায় লক্ষ করা  যায় এবং এ মূর্তি গুলো ও একটি  করে স্তম্ভের উপর দাঁড়ানো। স্তম্ভ গুলোতে নকশা করা চোখের আকৃতি স্পষ্ট। তবে এ ক্ষেত্রে ও দেখা যায় যে মূর্তির চোখগুলো বন্ধ।নিচের সারির মূর্তিটির স্তম্ভের নকশাটি খোদাই করে করা হয়েছে আর উপরের তাকের মূর্তিটি স্তম্ভের নকশা ছিল উপরের দিকে খোদাইকৃত। দুটি মূর্তির গলায় হার ছিল । মূর্তিগুলো আনুমানিক ১৯ শতকের।

⧉ নাড়ু গোপালঃ
গ্যালারির দ্বিতীয় তাকের বাম পাশের মূর্তিটি নাড়ু গোপালের। এ মূর্তিটিতে দেখা যায় যে, গোপালের ডান হাতে একটি নাড়ু এবং গোপাল হামাগুড়ি দিয়ে চলছে বুঝা যায়।বাম হাতটি সম্পূর্ণ পাওয়া যায় নি,কব্জি থেকে ভাঙ্গা।চোখ, নাক কানের আকৃতি স্পষ্ট। কেবল মাত্র এ মূর্তিটিরই চোখ খোলা।মূর্তিটি আনুমানিক ১৯ শতকের।

⧉ গণেশঃ
গ্যালারির মাঝখানের তাকে কেবল গণেশের মূর্তিটিই স্থান পেয়েছে।আসনকৃত অবস্থায় গণেশের মূর্তিটি পাওয়া যায়। এটিও পিতলের তৈরী। হাতের নকশায় অস্পষ্ট।

পৃষ্ঠা৫

গ্যালারি-৫

প্রাপ্ত বস্তুঃ তাম্রশাসন
সময়কালঃ আনুমানিক ১২শ - ১৩শ শতাব্দী
প্রাপ্তিস্থানঃ সমতট মন্ডলে নতেশ্বর ভট্টারকের উঃ ভূখন্ড স্বরুপ
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ২টি
চিত্র: ২টি তাম্রশাসন
⧉ তাম্রশাসনঃ
এই গ্যালারিতে ২টি তাম্রশাসন পাওয়া যায়।ধারনা করা হয় এগুলা দক্ষিণ পূর্ব বাংলার দন্দ্রদের তাম্রশাসন।চারপত্র মুড়াতে পাওয়া এই তাম্রশাসন সমতট মন্ডলে নতেশ্বর ভট্টারকের উঃ ভূখন্ড স্বরুপ।এর সময়কাল আনুমানিক ১২শ - ১৩শ শতাব্দী।

তাম্রশাসন গুলা চন্দ্রবংশীয় রাজারা তাদের শাসন জারি ও আদেশে ব্যবহার করতেন বলে মনে করা হয়। চন্দ্রদের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে ও জানা যায়।সমতট অঞ্চলের মন্ডলে পরমেশ্বর ভট্টারকের( বুদ্ধ) উদ্দেশ্যে ভূমি দান স্বরুপ এ ধাতু ফলক লিপি জারি জরা হয়েছিল।

এই তাম্রশাসন দ্বারা চন্দ্রবংশের পরো বংশানুক্রম সম্পর্কে জানা যায়।এই বংশের ৭জন রাজা ক্রমানয়ে শাসন করেছেন তাঁরা হলেন নিম্নরুপ:
  1. পূর্ণচন্দ্র
  2. সুবর্ণ চন্দ্র
  3. ত্রৈলোক্যচন্দ্র
  4. শ্রী চন্দ্র
  5. কল্যাণ চন্দ্র
  6. লডহ চন্দ্র
  7. গোবিন্দ চন্দ্র

পৃষ্ঠা৬

গ্যালারি ৬

প্রাপ্ত বস্তুঃ মুদ্রা, টেরাকোটা
সময়কালঃ আনুমানিক ৭ম -৮ম শতকের
প্রাপ্তিস্থানঃ ময়নামতি
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ৩২টি 
চিত্র: মুদ্রা, টেরাকোটা
গ্যালারিটির দুইটি তাক রয়েছে। এই গ্যালারিতে রৌপ্য মুদ্রা,স্বর্ণ মুদ্রা এবং টেরাকোটা প্রদর্শিত হয়েছে।এই গ্যালারির সবগুলা প্রত্নবস্তুই আনুমানিক ৭ম -৮ম শতকের এবং  সবগুলো প্রত্নবস্তুই ময়নামতি খননে প্রাপ্ত।

⧉ রৌপ্য মুদ্রাঃ
গ্যালারির প্রথম তাকের বাম পাশে রৌপ্য মুদ্রা প্রদর্শিত হচ্ছে।এখানে রৌপ্য মুদ্রার সংখ্যা ২০টি।প্রায় সবই গোলাকার।বড় আকৃতির রৌপ্য মু্দ্রা ৮টি,মাঝারি আকৃতির মুদ্রা ও ৮টি তবে ১এি আংশিক ভাঙ্গা।ছোট আকৃতির রৌপ্য মুদ্রা ৪টি তার মধ্যে একটি আংশিক ভাঙ্গা।

⧉ স্বর্ণ মুদ্রাঃ
গ্যালারির প্রথম তাকের ডান পাশে স্বর্ণ মুদ্রা প্রদর্শিতমান।এখানে ১০টি স্বর্ণ মুদ্রা রয়েছে, যার মধ্যে দেবতা ও যুদ্ধের নকশা সমন্বিত।তার মধ্যে ৪টি মুদ্রা বৃত্তাকৃতির অন্য ৬টি বৃত্তাকৃতির যার মাথার উপরের অংশে ও বৃত্ত রয়েছে।

⧉ টেরাকোটার কীর্তিমুখঃ
গ্যালারির দ্বিতীয় তাকের বাম পাশে প্রদর্শিত। টেরাকোটাটি দেখতে প্রাণীর মুখাকৃতি।দুটি বড় চোখ,নাক,দুটি হাত,দুটি কান, গোফ,জিহ্বা(বের করা) ২টি বড় দাঁত এবং ৫টি ছোট দাঁত বিদ্যমান।

⧉ টেরাকোটার যোদ্ধাঃ
গ্যালারির দ্বিতীয় তাকের ডান পাশে প্রদর্শিত। ঘোড়ার পিঠে যোদ্ধা, হাতে তলোয়ার নিয়ে যোদ্ধে ছুটে যাচ্ছে।

পৃষ্ঠা৭

গ্যালারি-৭ 

প্রাপ্ত বস্তুঃ পোড়ামাটির দ্রব্যাদি
সময়কালঃ আনুমানিক ৭ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ কুটিলামুড়া 
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ৬৯টি 
চিত্র: পোড়ামাটির দ্রব্যাদি
⧉ পোড়ামাটির দ্রব্যাদিঃ
৭নং গ্যালারিটির  ২টি তাক রয়েছে, তাকগুলোকে আবার মধ্যখান দিয়ে ভাগ করা হয়েছে। এই গ্যালারিতে বিভিন্ন ধরনের পোড়ামাটির দ্রব্যাদি দৃশ্যমান।যথা,
  • মাটির নিবেদন স্তূপ
  • পোড়ামাটির সীল

এগুলোর আনুমানিক সময়কাল ৭ম শতাব্দী। এই গ্যালারিতে প্রদর্শিত পোড়ামাটির দ্রব্যাদি গুলা  কুটিলামুড়া  খননে প্রাপ্ত।

⧉ মাটির নিবেদন স্তূপঃ
বামপাশের উপরের তাকে ১৪ টি, বামপাশের নিচের তাকে ১৪টি মাটির নিবেদন স্তূপ রয়েছে।এগুলো প্রায় একই প্রকৃতির। সামান্য ছোট বড় রয়েছে।নলের আকারে তৈরি ড্রাম, চারকোনাকার হার্মিকা ও সূচালো চূড়া ইত্যাদি স্তূপ স্থাপত্যের সব গতানুগতিক কায়দা -কানুন দেখা যায়।এগুলির ভেতরে বৌদ্ধ ধর্মীয় মন্রযুল্ত সীল ও বৌদ্ধ গুরুদের অস্থিধাতু থাকত। এগুলি থেকে সেকালের বৌদ্ধদের আচার -অনুষ্টানের কিছু নিদর্শন পাওয়া যায়।মাটির পাত্রে রক্ষিত কিছু লিপি ও পাওয়া গেছে।অক্ষর বিচারে লিপিগুলা  খ্রিষ্টীয় ৭ম শতাব্দীর।

⧉ পোড়ামাটির সীলঃ
পোড়ামাটির সিলে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদানের সন্ধান পাওয়া গেছে।সীলগুলোর উধ্বর্শে আছে একটি উপবিষ্ট মৃগ।মৃগের নীচে আছে ধর্মচক্র। এটি বৌদ্ধ দেব বংশীয় নৃপতিদের রাজকীয় প্রতীক চিহ্ন। মোট পোড়ামাটির সীল ৪১ টি।
  • ডান পাশের উপরে মোট সীল ৩৭টি, বড় সীল ১২টি,ছোট সিল ২৫টি
  • ডান পাশের নীচে ৪টি সীল রয়েছে। যেগুলোতে মূর্তি খোদিত রয়েছে


পৃষ্ঠা৮

গ্যালারি-৮

প্রাপ্ত বস্তুঃ শিবলিঙ্গ, পোড়ামাটির দ্রবাদ্রি
সময়কালঃ আনু: ৮ম-১২ শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ৭৮টি 
চিত্র: শিবলিঙ্গ, পোড়ামাটির দ্রবাদ্রি
⧉  বামপাশের প্রথম সারিতে ২৯টি দ্রবাদ্রি পাই।এখানে ৩টি চতুর্ভুজ আকৃতির নকশা দ্রব্য ২২টি বৃওাকার দ্রব্য ও ১টি বৃওে ফুলের মত নকশা করা।

⧉ ডানপাশের প্রথম সারিতে রয়েছে -মৃন্ময় মুখোশ।এখানে ৫টি দ্রব্য রয়েছে। ৪ টিতে কোন মানুষের আকৃতি নেই।একটিতে মানুষের মুখের অবয়ব রয়েছে।

⧉ বামপাশের দ্বিতীয় সারিতে রয়েছে -মৃন্ময় খেলনা। চাকতি সীল ও অন্যান্য খেলার জিনিষ,এখানে ২৫ টি দ্রব্য রয়েছে।

⧉ ডানপাশের দ্বিতীয় সারিতে রয়েছে – শালবন বিহারে প্রাপ্ত প্রস্তর নির্মিত শিবলিঙ্গ।এখানে ২ টি শিবলিঙ্গ ও ১৭ টি গোলাকার বৃও রয়েছে।

গ্যালারি- ৯

প্রাপ্ত বস্তুঃ টেরাকোটা বা পোড়ামাটির ফলক
প্রাপ্তিস্থানঃ ময়নামতির ফলক চিএগুলো শালবন বিহার,আনন্দ বিহার,কেন্দ্রীয় মন্দিরের দেয়াল গাএ ছাড়াও রুপবান মুড়া,ভোজ বিহার,রানীর বাংলা মন্দির 
সংখ্যাঃ গ্যালারি ৯ তে আমরা মোট ১০ টি টেরাকোটা বা পোড়ামাটির ফলক পাই
যোদ্ধা (৬টি টেরাকোটা), প্রণয়াসক্ত যুগল মূর্তি, নারী মূর্তি, দেব বংশীয় রাজার নারী মূর্তি
চিত্র: টেরাকোটা বা পোড়ামাটির ফলক
পৃষ্ঠা৯
গ্যালারি-৯ এর বাকি অংশ


⧉ টেরাকোটা-১ঃ
  • ধরণঃ যোদ্ধা
  • পোষাকঃ এর পোষাক দেখে মনে হয় হচ্ছে সাদৃশ্য পোষাক পড়ে আছে।
  • অলংকারঃ এর কানে দুল রয়েছে।
  • হাতিয়ারঃ এর হাতে ঢাল ও তলোয়ার রয়েছে।
  • নির্মাণ প্রদ্ধতিঃ দেখে মনে হচ্ছে এটি হাতে তৈরী হয়েছে।ছাচে ঢেলে তৈরি হয়নি।
  • দৈহিক বর্ণনাঃ সুঠাম দেহের অধিকারী
  • সীমাবদ্ধতাঃ এই টেরাকোটার উপরের অংশ ভাঙ্গা ছিল।

⧉ টেরাকোটা–২ঃ
  • ধরনঃ যোদ্ধা
  • পোষাকঃ ধুতি সাদৃশ্য পোষাক পড়ে আছে।
  • অলংকারঃ এর কানে দুল রয়েছে,গলায় হার রয়েছে।
  • হাতিয়ারঃ হাতে ঢাল ও তলোয়ার রয়েছে।
  • নির্মাণ পদ্ধতিঃ হাতে তৈরী।
  • সীমাবদ্ধতাঃ এই টেরাকোটার নিচের অংশ ভাঙ্গা ছিল।

⧉ টেরাকোটা-৩ঃ
  • ধরনঃ নারী মূর্তি
  • পোষাকঃ হাতে শাড়ী সদৃশ কাপড় রয়েছে।
  • অলংকারঃ কানে দুল রয়েছে।
  • নির্মাণ পদ্ধতিঃ হাতে তৈরী।


⧉ টেরাকোটা-৪ঃ
  • ধরনঃ প্রণয়াসক্ত যুগল মূর্তি
  • পোষাকঃ পোষাক দেখে মনে হচ্ছে ধূতি সাদৃশ্য পোষাক পরে আছে।
  • নির্মাণ পদ্ধতিঃ হাতে তৈরী।
  • অলংকারঃ কানে চুল রয়েছে।
পৃষ্ঠা১০
গ্যালারি-৯ এর বাকি অংশ


⧉ টেরাকোটা-৫ঃ
  • ধরনঃ যোদ্ধা
  • পোষাকঃ ধূতি সাদৃশ্য পোষাক পরে আছে।
  • অলংকারঃ কানে চুল, গলায় হার।
  • হাতিয়ারঃ হাতে ঢাল তলোয়ার রয়েছে।
  • নির্মাণ পদ্ধতিঃ হাতে তৈরী।

⧉ টেরাকোটা-৬ঃ
  • ধরনঃ যোদ্ধা 
  • হাতিয়ারঃ বাম হাতে ধনুক ডান হাতে তীর।
  • পোষাকঃ ধুতি সাদৃশ্য পোষাক।
  • নির্মাণ পদ্ধতিঃ হাতে তৈরী।
  • সীমাবদ্ধতাঃ নিচের অংশ কিছুটা ভাঙ্গা আছে।

⧉ টেরাকোটা–৭ঃ
  • ধরনঃ যোদ্ধা।
  • হাতিয়ারঃ ঢাল তলোয়ার
  • পোষাকঃ ধূতি সাদৃশ্য পোষাক
  • নির্মাণ পদ্ধতিঃ হাতে তৈরী
  • অলংকারঃ কানে চুল রয়েছে।
  • সীমাবদ্ধতাঃ নিচের অংশ ভাঙ্গা।

⧉ টেরাকোটা-৮ঃ
  • ধরনঃ যোদ্ধা
  • হাতিয়ারঃ ঢাল তলোয়ার
  • নির্মাণ পদ্ধতিঃ দেখে মনে হয় হাতে তৈরী
  • পোষাকঃ ধুতি সাদৃশ্য পোষাক
  • অলংকারঃ কানে চুল গলায় হার।
পৃষ্ঠা১১
গ্যালারি-৯ এর বাকি অংশ


⧉ টেরাকোটা-৯ঃ

  • দেববংশীয় রাজা
  • নির্মাণ পদ্ধতিঃ দেখে মনে হয় হাতে তৈরী
  • অলংকারঃ মাথায় মুকুট,হাতে গরুর ন্যায় প্রাণি রয়েছে।
  • সীমাবদ্ধতাঃ নিচের অংশ ভাঙ্গা।

⧉ টেরাকোটা-১০ঃ

  • ধরনঃ যোদ্ধা
  • পোষকঃ ধুতি সাদৃশ্য পোষাক
  • হাতিয়ারঃ ধনুক ও তীর
  • নির্মাণ পদ্ধতিঃ দেখে মনে হয় হাতে তৈরী। 

পৃষ্ঠা১২

গ্যালারি-১০

প্রাপ্ত বস্তুঃ পোড়ামাটির ফলকচিএ
সময়কালঃ আনুমানিক ৮ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ১০টি
চিত্র: পোড়ামাটির ফলকচিএ
⧉ এই গ্যালারিতে মোট ১০ টি পোড়ামাটির ফলকচিএ রয়েছে। যথাঃ
  • এক মাথা বিশিষ্ট যুগল সিংহ
  • দুইটি কীর্তিমুখ
  • সিংহের মুখ
  • গতানুগতিক সিংহ মূর্তি
  • দুই ঘোড়া
  • ধাবমান অশ্ব
  • বানর
  • বন্য শুকুর।

তৃতীয় নির্মাণযুগে (৭ম-৮ম শতাব্দী) বৌদ্ধ দেববংশীয় নৃপতিদের রাজত্বকালে নির্মিত শালবন বিহারের ক্রশাকার কেন্দ্রীয় মন্দিরের পূর্ব ও পশ্চিম ভিওি দেয়ালে ও ধারের কাছে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা অসংখ্য পোড়ামাটির ফলকচিএ পাওয়া গেছে। এর মধ্যে তৎকালীন সমাজ জীবন,সভ্যতা ও সাংস্কৃতির জীবন্ত চিএ পাওয়া গেছে। 

তাদানীন্তন গ্রাম বাংলার মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা, দেবতা,ও অপদেবতার প্রতি তাদের বিশ্বাস এবং পাশাপাশি অবস্হানরত প্রাণী ও উদ্ভিদ জগতের প্রাণবন্ত ও উজ্জল রুপ পাওয়া যায়।


পৃষ্ঠা১৩

গ্যালারি-১১

প্রাপ্ত বস্তুঃ পোড়ামাটির ফলক
সময়কালঃ আনুমানিক ৮ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ১১টি
চিত্র: পোড়ামাটির ফলক
গ্যালারিতে সজ্জিত পোড়ামাটির ফলকের সংখ্যা ১১ টি । যথাঃ

⧉ প্রথম সারিঃ
  1. মকর এর মাথাঃ এটি ভগ্নাংশ।গঙ্গার বাহন শুশুক।হিন্দু পুরাণ বর্ণনা অনুযায়ী এটি একটি পৌরণিক জীব।
  2. হাতিঃ আয়তাকার আকৃতিতে হাতির চাপ। শুর ভাঙ্গা,পা চিকন।
  3. বানর পৃষ্ঠে শাবকঃ চতু্র্ভুজ আকৃতির ফলকে ২টি বানর।

⧉ দ্বিতীয় সারিঃ
  1. উড়ন্ত চাদর সহ ভেড়াঃ আয়তাকার আকৃতির ফলকে গলায় চাদর জড়ানো ভেড়া।
  2. হরিণঃ আয়তাকার আতৃতির ফলকে ঘাড় বাকানো হরিণ। যার সিং নাই। লেজ ক্ষুদ্র।
  3. হরিণঃ আয়তাকার ভগ্নাংশ ফলক। ফলকে ঘাড় বাঁকানো হরিণ। হরিণের গাঁয়ে নকশা করা ছিদ্র।

⧉ তৃতীয় সারিঃ
  1. মহিষঃ এক পা উপরে। মাথা নিচের দিকে করে বসা মহিষ।
  2. হরিণঃ আয়তাকার আকৃতির ফলকে হরিণ।ঘাড় বাঁকিয়ে নিচের দিকে করা হরিণ।কারন এখানে ষাড়ের শিং এর মত শিং রয়েছে।
  3. ষাড়ঃ আয়তাকার আকৃতির ফলকে ষাড়।
  4. সাপ ও বেজির লড়াইঃ আয়তাকার ফলকে সাপ এর উপর বসনরত অবস্হায় বেজি।
  5. হাতিকে আক্রমানোদ্যত সিংহঃ আয়তাকার ফলকে হাতিকে আক্রমন করা সিংহ। হাতির উপরে সিংহ আক্রমানাত্নক অবস্হায় আছে।এই ফলকটিতে ফাটল রয়েছে।

পৃষ্ঠা১৪

গ্যালারি-১২

প্রাপ্তবস্তুঃ পোড়ামাটির ফলকচিএ
সময়কালঃ আনুমানিক ৮ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ১২টি
চিত্র: পোড়ামাটির ফলকচিএ
গ্যালারিতে সজ্জিত পোড়ামাটির ফলকচিএের সংখ্যা ১১ টি । যথাঃ
  1. যুগল মৎস 
  2. খাদ্যরত রাজহাঁস
  3. পদ্ম
  4. ময়ূর
  5. মুক্তার মালা মুখে রাজহাঁস
  6. রাজহাঁস
  7. অর্ধসূর্যের প্রতীক রুপে রাজহাঁস
  8. কোরকসহ পদ্ম
  9. মৃণাৎ
  10. পদ্মের উপর পাখি
  11. পদ্ম
  12. পূর্ণ প্রস্ফুটিত পদ্ম

গ্যালারি-১৩

প্রাপ্তবস্তুঃ পোড়ামাটির ফলকচিএ
সময়কালঃ আনুমানিক ৮ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ১০টি
চিত্র: পোড়ামাটির ফলকচিএ 
পৃষ্ঠা১৫
গ্যালারি-১৩ এর বাকি অংশ


⧉ গ্যালারি উপরের সারির বামপাশের প্রথমে-
Ⅰ. ফুলদানি –(১টি,আংশিক ভাঙ্গা)
বর্ণনাঃ মুখল গোলাকৃতি, উপরের অংশ হাতল সদৃশ। পুরো ফুলদানির গায়ে খাজকাটা গোলাকৃতি,কোনাকৃতি,পাতাকৃতির,নকশা করা।

Ⅱ. পাখির ন্যায় লেজবিশিষ্ট কুমিরের মাথা (আংশিক ভাঙ্গা)
বর্ণনাঃ দুটি পা, উপরের সারিতে ৫টি দাত দৃশ্যমান,গায়ে খাজকাটা। সামনের দিক কুমিরের অবয়ব বিশিষ্ট,পিছনের দিক পাখির অবয়ব বিশিষ্ট।

Ⅲ. এিশূল
বর্ণনাঃ দুই পাশে দুইটি কাস্তে আকৃতির বাকানো বাহু এবং মাঝখানে সূচালো আকৃতির এিকোনাকৃতির অংশ। নিচে তিন ধাপ বিশিষ্ট হাতল সদৃশ।

Ⅳ. দেব বংশীয় রাজাঃ
বর্ণনাঃ অলংকার সজ্জিত রাজার মূর্তি,লাম্বা চুল,গলায় হার,কানে দুল,মাথায় মুকুট। হাতে এবং কোমরে বন্ধনী। দুই হাতের অংশই ভাঙ্গা। কোমরের নিচের অংশ ভাঙ্গা। মাঝখানে ফাটা।

⧉ মাঝখানের বাম পাশ হতে-
Ⅰ. কিম্পুরুষঃ পুরুষের মূর্তি।
বর্ণনাঃ পাখির ডানা সদৃশ দুটি হাত,নিচের অংশ ঘোড়ার সদৃশ, কানে দুল,দুটি চোখ,একটি পা সদৃশমান।

Ⅱ. ধর্মচক্র
বর্ণনাঃ গোলাকৃতির মাঝখানে গোল ৪ টি বাহু,গোলাকৃতির বাহিরে ৬ টি বাকানো অংশ।

Ⅲ. কিন্নরিঃ দেবী মূর্তি
বর্ননাঃ উপরে নারী আকৃতির। নিচের অংশ লেজ বিশিষ্ট প্রাণীর অবয়ব।  যার দুটি পা, পশ্চাৎ অংশ বাকানো।খাজকাটা দুটি স্তন,দুটি চোখ,নাক,কান,কাধে খাঁজকাটা ডাগ সদৃশ অংশ বিদ্যমান।

⧉ নিচের সারির বাম পাশ হতেঃ
Ⅰ. মালা হাতে উড়ন্ত গন্ধর্ব বর্ণনাঃ দুটি চোখ,কান,নাক,হাতদুটি বাকানো, হাতে মালা,নাভী বিদ্যমান। পা দুটির একটি সম্মুখদিকে, অন্যদিকে অর্থাৎ পশ্চাৎদিকে বাকানো খাজকাটা।

Ⅱ. অভয়দান মুদ্রায় বুদ্ধ
বর্ণনাঃ মাথায় মুকুট,দুটি কান,ধ্যানরত ভঙ্গিতে রয়েছে। একটি হাত ভঙ্গা,একটি হাত অভয়রত।

Ⅲ. কিন্নরি
বর্ণনাঃ উড়ন্ত অবস্হায় নারী দেবী। উড়ন্ত চুল,কাত ডানাকৃতি,হাস্যোজ্জ্বল মুখ,দুটি পা,একটি পা ডানাতে স্পর্শ করে আছে,অবশিষ্ট পা সামনে বাকানো,পায়ে খাজকাটা।
পৃষ্ঠা১৬

গ্যালারি-১৪

প্রাপ্তবস্তুঃ ফলকচিএ, ইট
সময়কালঃ আনুমানিক ৮ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ১০টি
চিত্র: ফলকচিএ, ইট
⧉ এই গ্যালারিতে ১০টি প্রত্নবস্তু রয়েছে। যার মধ্যে ধাপ রয়ৈছে ৩ টি। যথাঃ
  • ১ম ধাপঃ এতে তিনটি পদ্ম ফুলের ফলকচিএ পাওয়া যায়। যার মধ্যে একটি হল পদ্মফুলের গোলাকার ফলকচিএ এবং অপরটি হল অর্ধ্বাংশ বিশিষ্ট পদ্মফুল। ৩য় পদ্মফুলটি কোরকসহ অর্ধ্বচন্দ্রকার।
  • ২য় ধাপঃ ২টি বর্গাকৃতির ইট পাওয়া যায়।এর মধ্যে একটি ছোট এবং নিচের টি বড় আকৃতির ইট।
  • ৩য় ধাপঃ এখানে পাঁচটি বিভিন্ন আকৃতির ইট রয়েছে। তিনটিতে পাদচিহ্ন রয়েছে,যার মধ্যে একটি হল পূর্ণাঙ্গ ৫টি আঙ্গুল বিশিষ্ট,১টি মানুষের চিহ্ন ও চার আঙ্গুল বিশিষ্ট,একটি ছোট বাচ্চার পাদচিহ্ন অপরটি ইটের মধ্যে গরুর পাদচিহ্ন। আর দুইটি মাঝারি আকৃতির ইট রয়েছে।

গ্যালারি-১৫

প্রাপ্তবস্তুঃ ব্রোন্জ মূর্তি
সময়কালঃ আনু: ৮ম-১২ শতাব্দী
প্রাপ্তিস্থানঃ ইটাখোলা 
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ১১টি
চিত্র: ব্রোন্জ মূর্তি
⧉ এই গ্যালারিতে প্রদর্শিত ব্রোঞ্জ মূর্তির  সংখ্যা ১১ টি । যথাঃ
১. গণেশ ২.জম্ভল ৩.চতু্র্ভুজা তারা ৪.তারা ৫.প্রতাপারমিতা ৬.করদমুদ্রায় ধ্যানী বুদ্ধ রত্নসম্ভব ৭.অবলাকিতেম্বর ৮.চতু্র্ভুজ শ্যামা তারা ৯.ভূমি স্পর্শে মুদ্রায় বুদ্ধ ১০.বোধিসত্ব পদ্ম পানি।
পৃষ্ঠা১৭

গ্যালারি-১৬

প্রাপ্ত বস্তুঃ ব্রোন্জ মূর্তি
সময়কালঃ আনুমানিক ৭ম-৮ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ ময়নামতি
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ১২টি
চিত্র: ব্রোন্জ মূর্তি
⧉ বামপাশে উপরের তাকে ৩ টি মূর্তিঃ
Ⅰ.তারা Ⅱ.ধ্যানী বুদ্ধ অক্ষোভ্য Ⅲ.অবলোকিতেশ্বর
  1. তারাঃ এরা মূলত ভক্তের রক্ষাকারী হিসেবে পরিচিত। এটি নারী মূর্তি।
  2. ধ্যানী বুদ্ধ অক্ষোভ্যঃ তার প্রতীক বজ্র। তার মুদ্রা ভূমিস্পর্শ। কোন কোন নিদর্শনে তার সাথে হাতি বিধৃত রয়েছে। তার অন্য আরেকটি রুপ দেখতে পাই। সেখানে তার হাতের সংখ্যা ৬টি।
  3. অবলোকিতেশ্বরঃ সাধনমালায় তার মোট বএিশটি সাধনার উল্লেখ রয়েছে। বেশিরভাগ ক্ষেএে তার এক মাথা ও দু হাত বিশিষ্ট মূর্তির সংখ্যাই বেশি। তার প্রতীক জপমালা ও পদ্ম।

⧉ ডানপাশের উপরের অংশে ৩ টি মূর্তিঃ
  1. অবলোকিতেশ্বরঃ (পূর্বে উল্লেখ হয়েছে)
  2. লোকনাথঃ তিনি স্বাভাবিক গড়নের সুপুরুষোচিত রুপে বিধৃত হন। তার প্রতীক পদ্ম। ডান হাতে বরদমুদ্রা বাম হাতে সনাল পদ্ম,বেশিরভাগ ক্ষেএে তার গায়ের রং সাদা পাওয়া যায়।
  3. লোকনাথঃ(পূর্বে উল্লেখ হয়েছে)

⧉ বামদিকের নিচের অংশে ৩ টি মূর্তিঃ
  1. ভূমি স্পর্শ মুদ্রায় বুদ্ধঃ মার নামের দুষ্টবুদ্ধি শক্তির দ্বারা আক্রান্ত হলে তাকে প্রতিরোধ করার জন্য গৌতম সিদ্ধার্থ হাতের আঙুল হেলিয়ে পৃথিবীকে আহ্বান করেছিলেন।এ মুদ্রায় উক্ত ঘটনায় বিধৃত রয়েছে।
  2. বোদ্ধিসত্ব পদ্মপানিঃ বোদ্ধিসত্বাযানের বিভিন্ন সূএ আলোচনা করলে পাঁচজন বোদ্ধিসত্বা ছাড়াও আরো অনেকের নাম যানা যায়। এদের মধ্যে প্রথম ভাগে থাকে ৮ জন।
  3. পিস্তলঃ তিনি পূজারী কে দীর্ঘায়ু দান করেন। তার মাথা ১ টি। হাতের সংখ্যা ২টি

⧉ ডান দিকের নিচের অংশে ৩ টি মূর্তিঃ
  1. ধ্যানি বুদ্ধঃ ধ্যানরত অবস্হায় ছোট মূর্তি পাওয়া যায়।
  2. বুদ্ধঃ তার ডান হাতে অভয় মুদ্রা। এবং বাম হাতে সংঘাতির একটি প্রান্ত। চোখ থাকে আধাবোজা।
  3. বোদ্ধিসত্বঃ পূর্বে উল্লেখিত হয়েছে।

পৃষ্ঠা১৮

গ্যালারি- ১৭

প্রাপ্তবস্তুঃ ব্রোন্জের দ্রব্যাদি
সময়কালঃ আনুমানিক ৭ম-৮ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ ময়নামতি
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ১২টি
চিত্র: ব্রোন্জের দ্রব্যাদি
⧉ প্রথম সারিঃ
  • স্তূপঃ স্তূপটির আকৃতি ক্ষুদ্র। এর আকার হল উপবৃওাকার। এর তিনটি হাতল ছোট,সরু গলা রয়েছে।
  • এটি বর্গাকার ভিওির উপর স্হাপিত গম্বুজাকৃতির একটি স্তূপ। এর চারপাশে ৪ টি গৌতম বুদ্ধের মূর্তি অলংকৃত করা রয়েছে।
  • মূর্তির পাদভূমি (ভগ্নাংশ)
  • গোলাকার স্তূপ
  • ব্রোন্জের আকর

⧉ দ্বিতীয় সারিঃ
  • মূর্তির পাদভূমিঃ এটি গোলাকার এবং পাদভূমির ভগ্নাংশ। এতে অলংকার করা রয়েছে।
  • মূর্তির পাদভূমি
  • মূর্তির পাদভূমিঃ নিচ থেকে উপরের দিকে লম্বা দন্ডায়মান ভাবে বাঁকানো। এর উপর গোল চাকার মত, চাকার উপর মূর্তির ভগ্নাংশ।
  • মাথাবিহীনঃ ঘোড়ার মূর্তির ভগ্নাংশ(দাঁড়ানো)
  • মূর্তির ভগ্নাংশঃ এটি আসনকৃত অবস্হায় রয়েছে এবং মাথার পিছনে কিছু রয়েছে।
  • ঘোড়ার মূর্তিঃ দু-পায়ে ভর করে দাঁড়ানো।

⧉ তৃতীয় সারিঃ
  • চারকোণে হস্তী ও সিংহ মূর্তিযুক্ত বেদীঃ বেদীটির আকৃতি আয়তাকার।চারকোণে চারটি হাতি,হাতির উপরে হা করা সিংহ,দৈর্ঘ্য বরাবর দুটি মূর্তির মাঝে নকশা করা রয়েছে। এর পেছনের দিকটি ভাঙ্গা। বা পাশের পিছনের মূর্তির পাশে একটি ভাঙ্গা স্ট্যান্ড রয়েছে।
পৃষ্ঠা১৯

গ্যালারি-১৮

প্রাপ্তবস্তুঃ ব্রোন্জের দ্রব্যাদি
সময়কালঃ ৭ম-৮ম শতকের
প্রাপ্তিস্থানঃ ময়নামতি
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ৮টি
চিত্র: ব্রোন্জের দ্রব্যাদি
⧉ এই গ্যালারিতে প্রদর্শিত দ্রব্য গুলোর মধ্যে রয়েছেঃ
  • কোষাকোষী- ২ টি
  • থালা – ২ টি
  • বড় চামচ- ২টি
  • বাটি - ২টিদ

গ্যালারি-১৯

প্রাপ্তবস্তুঃ গৃহস্থলি দ্রবাদ্রি (ব্রোন্জ)
সময়কালঃ আনু: ৭ম-৮ম শতক
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ৭টি
চিত্র: গৃহস্থলি দ্রবাদ্রি (ব্রোন্জ)
⧉ বামপাশের প্রথম তাক-
  • ব্রোন্জ নির্মিত রন্ধন পাএাদি । ২ টি পাতিল । চ্যাপ্টাকৃতি, বড় ছিদ্র রয়েছে।
⧉ বামপাশে ২য় তাক-
  • ২টি পাতিল । ছিদ্র এবং ভাঙ্গা । একটি বড়,অপরটি ছোট।
⧉ ডানপাশে ১ম তাক-
  • নলযুক্ত ব্রোন্জের পাএ কলসি আকৃতির, উপর ও নিচের অংশ ভাঙ্গা।পানি ঢালার নলযুক্ত।
⧉  ডানপাশে ২য় তাক-
  • ব্রোন্জের থালাঃ ২টি (ভাঙ্গা অংশ থালায় সংরক্ষিত)
পৃষ্ঠা২০

গ্যালারি-২০

প্রাপ্তবস্তুঃ লোহার দ্রবাদ্রি
সময়কালঃ ৭ম- ১২শ শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ৩৫টি 
চিত্র: লোহার দ্রবাদ্রি
⧉ ১ম তাকঃ
Ⅰ. লোহার দা,ছুরি
দাঃ ৫ টি
ছুরিঃ ৬টি
এছাড়াও দা,ছুরির ভাঙ্গা অংশ রয়েছে

⧉ ২য় তাকঃ
Ⅰ. লোহার নির্মিত পেরেক ও কড়া (২৪টি)

গ্যালারি-২১

প্রাপ্তবস্তুঃ বোদ্ধিসত্ব মূর্তি
সময়কালঃ আনুমানিক ৭ম খ্রিঃ
প্রাপ্তিস্থানঃ কোটিলামুড়া
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ৪টি
চিত্র: বোদ্ধিসত্ব মূর্তি
⧉ Ⅰ মূর্তির নামঃ বোদ্ধিসত্ব, মূর্তি তৈরির উপাদানঃ পাথরের তৈরী, প্রাপ্তিস্থানঃ কোটিলামুড়া, সময়কালঃ আনুমানিক ৭ম খ্রিঃ
⧉ Ⅱ মূর্তির নামঃ বৌদ্ধ বোদ্ধিসত্ব অবলোকিত অন্য দেব দেবী পরিবেষ্টিত, প্রাপ্তিস্থানঃ কোটিলামুড়া, সময়কালঃ আনুমানিক ৭ম খ্রিঃ
⧉ Ⅲ মূর্তির নামঃ ধ্যানী বুদ্ধ অক্ষোভ্য, প্রাপ্তিস্থানঃ কোটিলামুড়া, সময়কালঃ আনু: ৭ম খ্রিঃ
⧉ Ⅳ মূর্তির নামঃ তিনজন বোদ্ধিসত্ব, প্রাপ্তিস্থানঃ কোটিলামুড়া, সময়কালঃ আনু: ৭ম খ্রিঃ
পৃষ্ঠা২১

গ্যালারি-২২

প্রাপ্তবস্তুঃ নরম প্রস্তরের মূর্তি
সময়কালঃ আনুমানিক ৭ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ কুটিলা মোড়া
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ তিনটি (৩টি)
চিত্র: নরম প্রস্তরের মূর্তি
Ⅰ. অবলোকিতেশ্বরঃ
অবলোকিতেশ্বর মূর্তিটি স্থানীয় নরম পাথরে নির্মিত । এর আনুমানিক সময়কাল ধরা হয় ৭ম শতাব্দী।কোটিলা মোড়ায় খনন করে এই আলোকিতেস্বর মূর্তিটি পাওয়া গেছে ।

Ⅱ. বোধিসত্বঃ
স্থানীয় এক ধরনের নরম পাথর দ্বারা বোধিসত্ব মূর্তিটি নির্মিত হয়েছে ।এর আনুমানিক সময়কাল ধরা হয় ৭ম শতাব্দীতে ।এটি কোটিলা মোড়া খননে প্রাপ্ত ।

Ⅲ. জম্বলঃ
আনুমানিক ৭ম শতাব্দীতে এই জম্বল মূর্তিটি নির্মিত ।এটি পূর্ববর্তী মূর্তিগুলোর মতো কোটিলা মোড়া থেকে উদ্বার করা হয় ।

গ্যালারি-২৩

প্রাপ্ত বস্তুঃ পাথরের মূর্তির ভগ্নাংশ
সময়কালঃ আনুমানিক ৭ম - ৮ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ বারো (১২ টি)

চিত্র: নরম প্রস্তরের মূর্তি
ময়নামতি জাদুঘরে রয়েছে মোট ৪২টি প্রদর্শনী।এর মধ্যে এর মধ্যে ২৩নং প্রদর্শনীতে একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী ।এই প্রদর্শনীতে রয়েছে প্রায় ১২টি পাথরের মূর্তির ভগ্নাংশ। এসব মূর্তির ভগ্নাংশ কোন মূর্তির অংশ তা এখনো জানা যায় নি।এসব মূর্তির ভগ্নাংশ পাওয়া গেছে শালবন বিহারে উৎখননের সময় ।এসব মূর্তির সময়কাল আনুমানিক ৭ম-৮ম শতাব্দী।
পৃষ্ঠা২২

গ্যালারি-২৪

প্রাপ্তবস্তুঃ থালার বিভিন্ন ভগ্নাংশ,গৌরিপট্ট,নোড়া, ওজন পাথর, গিরিমাটি
প্রাপ্তিস্থানঃ আনন্দ বিহার
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ৪২টি
চিত্র: থালার বিভিন্ন ভগ্নাংশ,গৌরিপট্ট,নোড়া 
⧉ এই গ্যালারিতে ৪২টি প্রত্নবস্তু রয়েছে।প্রত্নবস্তুগুলো হলো থালার বিভিন্ন ভগ্নাংশ,গৌরিপট্ট,নোড়া, ওজন পাথর, গিরিমাটি।

⧉ প্রত্নবস্তুগুলার বর্ণনাঃ
⧉ থালার ভগ্নাংশ:
থালার ভগ্নাংশগুলো কালো পাথরের।এগুলো বিভিন্ন আকৃতির,ত্রিকোনাকার, চতর্ভুজ এবং আয়তাকার। জাদুঘরের এই গ্যালরিতে ১১টি কালো পাথরের ভগ্নাংশ রয়েছে।

⧉ গৌরিপট্টঃ
গৌরপট্রটি পাথরের দ্বারা নির্মিত।এটি শিবলিঙ্গ রাাখার কাজে ব্যবহার করা হতো।এতে চারটি ফাটল বিদ্যমান। গৌরিপট্টের সংখ্যা ১টি।এটি কৌণিক নহরযুক্ত একটি গোল পাদপট্ট।

⧉ নোড়াঃ
নোড়াগুলি পাথর ও চুনা পাথরের দ্বারা নির্মিত। এগুলা বিভিন্ন আকৃতি বিশিষ্ট। কিছু মসৃন করার কাজে ব্যবহার করা হতো। এই গ্যালারিতে ৮টি নোড়া রয়েছে।

⧉ ওজন পাথরঃ
ওজন পাথগুলি বিভিন্ন আকৃতির গোলাকার, ডিম্বাকার। ওজন নেওয়ার কাজে ব্যবহার করা হতো। এখানে ৬টি।ওজন পাথর প্রদর্শিত।

⧉ গিরিমাটিঃ
এগুলোর বেশির ভাগই গৈরিক বর্ণের। লাল, কালচে ও সাদা বর্ণের রয়েছে।একানে কিছু পাথর  ও রয়েছে । পাথরগুলো চকচকে ও মসৃণ ধরনের। কিছু পাথরে  একইসাথে বিভিন্ন বর্ণ বিদ্যমান।বিভিন্ন রংয়ের মিশ্রণের এই পাথরটি দেখতে খুব সুন্দর। ছোট-বড় মিলিয়ে ১৬টি পাথর ও গিরিমাটি  রযেছে।

⧉ মন্তব্যঃ
শিরোনামে ওজন রাবারের উল্লেখ থাকলে ওজন রাবার কোনটি তা চিহ্নত করা নেই। পাথর ও গিরিমাটি একসাথে রাখা হয়েছে।এছাড়া ও গ্যালারীর ব্যাবস্থা অগোছালো। ধারাবাহিক ভাবে বিন্যস্ত করা হয়নি এবং কোন বিবরণ নেই।

পৃষ্ঠা২৩

গ্যালারি-২৫

প্রাপ্তবস্তুঃ কালো পাথরের মূর্তি
সময়কালঃ আনুমানিক একাদশ শতাব্দী
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ৪টি
চিত্র: কালো পাথরের মূর্তি
⧉ এই গ্যালারিতে চারটি কালো পাথরের মূর্তি রয়েছে ।

Ⅰ. তারামূর্তিঃ
- প্রাপ্তিস্থানঃ দরিভট গ্রাম ,সোয়াগঞ্জ কোতোয়ালি ,কুমিল্লা ।
- বর্ণনাঃ একটি কাঠামোতে বসানো মাঝারি আকৃতির ধ্যানরত মূর্তি ,যার
দুই পাশে দুইটি ছোট মূর্তি ।কাঠামোর উপরে দেবতার মুখ সদৃশ ,নিচের অংশে প্রতীকী নকশা ।নিচের অংশ তিনটি ধাপে বিভক্ত ।মাঝের ধাপে বামপাশে হাতি এবং ডানপাশে খোড়ার মূর্তি রয়েছে ।
মাজারি আকৃতির ধ্যানরত মূর্তিটি দুটি হাত ,দুটি পা ,দুটি হাতে দুটি বাজুবন্দ ,বালা ,হাতের তালুতে ফুলের নকশা ,পায়ে নূপুর ,কোমরে বিছা ,গলায় দুটি হার ,কানে দূল,মাথায় মুকুট ।

Ⅱ. মারীচীঃ
এই মূর্তিটির রয়েছে তিনটি মাথা ,আটটি হাত ।
- বর্ণনাঃ একটি কাঠামোর উপর তিন মাথা ,আটটি হাত বিশিষ্ট নারীমূর্তি ।হাতে তলোয়ার ।মাথায় মুকুট ।কাঠামোতে বিভিন্ন নকশা আঁকা ।

Ⅲ. বোধিসত্ব অবলোকিত স্বরঃ
মাথায় সর্প ফনা তোলা ,কালো পাথর ।
- সময়কালঃ আনুমানিক একাদশ শতাব্দী ।
- প্রাপ্তিস্থানঃ গ্রাম -নারায়ণপুর ,থানা -বরুজ,জেলা -কুমিল্লা ।
- সৌজন্যেঃ পুলিশ সুপার ,কুমিল্লা ।
- বর্ণনাঃ একটি কাঠামোর উপর ধ্যানরত মূর্তি ।যার মাথার উপর সর্প ফনা তোলা ।মাথায় মুকুট ।দুটি কান ,কানে দুল ।গলায় হার,কোমরে বিছা।চারটি হাত ,পিছনের দুইটি হাত উপরে উঠানো ।সামনের একটি হাতে ফুলের নকশা ,দুইটি পা ,পায়ে নূপুর ।কাঠামোতে খাঁজকাটা নকশা বিশিষ্ট ।

Ⅳ. মঞ্জবরঃ
এই মূর্তিটি বাংলাদেশে দুস্পাপ্য বিদায় এটি একটি মূল্যবান সংগ্রহ ।
- বর্ণনাঃ বৌদ্ধ ধর্মের অবনতির যুগে এ দেবতার আবির্ভাব ।কালো পাথরে  নির্মিত ৬৩.৫সে.মিX৪০.৬৪সে.মি.।এই মূর্তিটি কুমিল্লা জেলার মতলব থানার সাচার জমিদার বাড়ি হতে ১৯৭৬সালে সংগৃহীত ।

পৃষ্ঠা২৪

গ্যালারি-২৬

প্রাপ্তবস্তুঃ বিষ্ণু মূর্তি
সময়কালঃ ১১-১২ শতক 
প্রাপ্তিস্থানঃ ময়নামতি
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ২টি
চিত্র: বিষ্ণু মূর্তি
⧉ বিষ্ণুঃ 

- বিষ্ণু (সংস্কৃত: विष्णु) হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা। আদি শংকর প্রমুখ স্মার্ত পণ্ডিতদের মতে, বিষ্ণু ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের অন্যতম।

- বিষ্ণু সহস্রনামে বিষ্ণুকে পরমাত্মা ও পরমেশ্বর বলে ঘোষণা করা হয়েছে। এই গ্রন্থে তাঁকে সর্ব জীব ও সর্ববস্তুতে পরিব্যাপ্ত সত্ত্বা; অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তথা অনাদি অনন্ত সময়ের প্রভু; সকল অস্তিত্বের স্রষ্টা ও ধ্বংসকারী; বিশ্বচরাচরের ধারক, পোষক ও শাসক এবং বিশ্বের সকল বস্তুর উৎসপুরুষ বলে বর্ণনা করা হয়েছে।

- পুরাণ অনুসারে, বিষ্ণুর গাত্রবর্ণ ঘন মেঘের ন্যায় নীল (ঘনশ্যাম); তিনি চতুর্ভূজ এবং শঙ্খ-চক্র-গদা-পদ্ম ধারী। ভগবদ্গীতা গ্রন্থে বিষ্ণুর বিশ্বরূপেরও বর্ণনা দেওয়া হয়েছে।

⧉ দুইটা  কালো পাথরের বিষ্ণু মূর্তি রয়েছে এই গ্যালারিতে।
  • বিষ্ণু মূর্তি-১ঃ এই বিষ্ণু মূর্তিটি কালো পাথরের তৈরি ।এই মূর্তিটির  ডান হাতে গদা এবং বাম হাতে চক্র রয়েছে ।এছাড়া এই  মূর্তিটির নিচে পদ্ম ,ডান পাশে লক্ষ্মী ,বাম পাশে স্বরস্বতী ,শঙ্খ এবং উপরে স্হদেবতা রয়েছে ।
  • বিষ্ণু মূর্তি-২ঃ এই বিষ্ণু মূর্তিটিও কালো পাথরের তৈরি ।এই মূর্তিটির পুরোটাই এক নং বিষ্ণু মূর্তির মত ।তবে এই মূর্তির উপরে রয়েছে কীর্তিমুখ এবং চারিদিকে রয়েছে জ্যোতিরবলয়।


পৃষ্ঠা২৫

গ্যালারি-২৭

প্রাপ্তবস্তুঃ কালো পাথরের মূর্তি
সময়কালঃ ১১-১২ শতক 
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ৪টি
চিত্র: কালো পাথরের মূর্তি 
⧉ এই গ্যালারিতে মোট চারটি মূর্তি প্রদর্শিত হয়েছে । যেমনঃ

Ⅰ. পার্বতীঃ
এটি কালো পাথরের তৈরি মূর্তি।এটির মূল পরিমাপ হচ্ছে ৪৫সে.মি.x26সে.মি|এটির পাশে রয়েছে দন্ডায়মান কার্তিক ও গনেশের প্রতিমূর্তি দেখা যায় ।এই পার্বতীর অপর নাম হচ্ছে গৌরী |মূলত তিনি হচ্ছেন ধ্বংসের দেবতা এবং শিবের স্ত্রী।কার্তিক ও গনেশ হচ্ছে তাদের সন্তান।এখানে দেখা যায় পার্বতীর ষাট হাত ।এতে উপরে বাম হাতে গদা ,ডান হাতে শিবলিঙ্গ ।নিচের ডান হাতে পদ্ম এবং বাম হাত ভাঙ্গা।

পার্বতীর মাথায় ছিল অলংকৃত মুকুট এবং উপরে ফুলেরনকশা করা রয়েছে ।তার কপালে রয়েছে তিলক ,হাতে রয়েছে বাজুুবন্দন ,গলায় রয়েছে দুটি মালা ,কোমরে রয়েছে অলংকার ,কারুকাজমন্ডিত  এবং দুই পায়ে রয়েছে নূপুর ।

Ⅱ. হরগৌরীঃ
এটি একটি কালো পাথরের তৈরি মূর্তি।এটির পরিমাপ হচ্ছে ৬১সে.মি.x২৯সে.মি.।য় চারটিএখানে শিবের হাত দেখা যায়।শিবের বাম হাতে ত্রিশুল, ডান হাতে পদ্ম ফুল,মাথায়  অলংকৃত মুকুট,গলায় সাপ ,পায়ে নূপুর এবং কানে গোলাকার কানের দুল রয়েছে।এটি দশম বা একাদশ শতকের বলে ধারণা করা হয়।

Ⅲ. নন্দীঃ
কালো পাথরের তৈরি মূর্তি হচ্ছে নন্দী।যেটার পরিমাপ ১৪সে.মি x ১৮সে.মি.।এটি  হচ্ছে শিবের বাহন।এটি একাদশ শতক থেকে বারো শতকের সময়কার বলে ধারণা করা হয়।একটি বেদির উপরে বসা অবস্থায় ছিল নন্দী।

Ⅳ. শিবলিঙ্গঃ
কালো পাথরের ছেঁটেগড়া হচ্ছে শিবলিঙ্গ|এটি পূজার কাজে ব্যবহার হত।
পৃষ্ঠা২৬

গ্যালারি-২৮

প্রাপ্তবস্তুঃ কালো পাথরের মূর্তি
সময়কালঃ আনুঃ ৯ম-১০ম  শতাব্দী
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ৩টি
চিত্র: কালো পাথরের মূর্তি 
⧉ এই গ্যালারিতে তিনটি মূর্তি প্রদর্শিত হয়েছে।যেমন:

Ⅰ. সিদ্দাই কবিরঃ
  • এটি একটি কালো পাথরের মূর্তি ।
  • সময়কালঃ আনুমানিক ৯ম-১০ম  শতাব্দী।
  • প্রাপ্তিস্থানঃ সদর দক্ষিণ ,কুমিল্লা।
  • সৌজন্যঃ পুলিশ সুপার ,কুমিল্লা।

Ⅱ. মহিষ মর্দিনীঃ
এটির  সংখ্যা একটি এবং হাতের সংখ্যা ২টা থেকে ৩২টা।প্রতিটি হাতে রয়েছে বিবিধ  অস্ত্রশস্র।ভারতের ভিলসার নিকটবর্তী উদয়নগিরি পাহাড়ের একটি গুহায় এটির সন্ধান পাওয়া যায়।এছাড়াও বাংলাদেশের প্রায় বেশ কিছু এলাকায় প্রচুর মহিষ মর্দিনী মূর্তিটির সন্ধান পাই।

Ⅲ. মনসাদেবীঃ
মনসার সাধারন বৈশিষ্ট্য হল একটি মুখ এবং দুইটি অথবা চারটি হাত।দুই হাত বিশিষ্ট মনসার বাম হাতে সাপ ও ডান হাতে ফল থাকে।আর চার হাত বিশিষ্টমূর্তির ক্ষেত্রে থাকবে ডাল ,সাপ ,ফল ও উৎসর্গ শিশু ।তার মাথার ওপর থাকে সপ্তবাসুকি।
পৃষ্ঠা২৭

গ্যালারি-২৯

প্রাপ্তবস্তুঃ ফলকচিত্র, হাতিয়ার
সময়কালঃ আনুঃ ৭ম - ১২শ শতাব্দী 
প্রাপ্তিস্থানঃ আনন্দ বিহার 
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ১৫টি
চিত্র: ফলকচিত্র, হাতিয়ার
⧉ প্রদর্শিত প্রত্নবস্তুঃ এই গ্যালারিতে তিন ধরনের প্রত্নবস্তু পাই। যেমনঃ
  1. পোড়ামাটির ফলকচিত্র
  2. নব্য প্রস্তুর যুগের হাতিয়ার
  3. অনান্য প্রত্নবস্তু

⧉ বর্ণনাঃ
পোড়ামাটির ফলকচিত্র :পাঁচটি ফলকচিত্রের মধ্যে দুইটি মূর্তি ,দুইটি পশু ,একটি হাতিয়ারের ছবি রয়েছে।

⧉ ফলকচিত্র-১ঃ
এটি একটি নারী মূর্তি।যা সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে।মূর্তিটির হাতে -পায়ে ,কানে -গলায় অলংকার রয়েছে।মূর্তিটি যে ফলকে তৈরী করা হয়েছে তার উপরের অংশ,নিচের অংশ সমতল এবং দুই পাশ খাঁজকাটা নকশা যুক্ত।

⧉ ফলকচিত্র-২ঃ
বর্গাকৃতির পোড়ামাটির ফলকে তৈরী একটি মূর্তি।যার গলায় অলংকার রয়েছে।মূর্তিটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে।

⧉ ফলকচিত্র-৩ঃ
এটি আয়তাকার একটি ফলকে তৈরী।এখানে দুইটি পাখি সংযুক্ত অবস্থায় রয়েছে।যার ডানা গুলো নকশাযুক্ত।এটিও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে।

⧉ফলকচিত্র-৪ঃ
ফুলের নকশাযুক্ত এবং দেখতে প্রায় ডাইনোসরের মতো একটি ফলকচিত্র।ফলকটি বর্গাকৃতির।যার একটি অংশ একটু  ভাঙ্গা।কিন্তু মূল নকশাযুক্ত অংশটি অক্ষত অবস্থায় আছে।

⧉ ফলকচিত্র-৫ঃ
হাতিয়ারের  ফলকচিত্র যার অর্ধাংশ ভাঙ্গা।হাতিয়ারটি দেখতে নিড়ানির মত।নব্যপ্রস্তুর যুগের একটি হাতিয়ার রয়েছে।যার কোন বর্ণনা দেওয়া নাই।

পৃষ্ঠা২৮

গ্যালারি-৩০

প্রাপ্তবস্তুঃ মাটির সীল,পুতি,প্রজ্জ্বলনের প্রদীপ,নিবেদন স্তূপ,হাতির দাঁত,পাথর খণ্ড,মৃৎপাত্র,টেরাকোটা
সময়কালঃ সপ্তম -দশম শতক
প্রাপ্তিস্থানঃ আনন্দ বিহার 
চিত্র: বিভিন্ন ধরনের প্রত্নবস্তু
⧉ সংখ্যাঃ
গ্যালারি ত্রিশ এ আমরা মোট ৬৩টি প্রত্নবস্তু পাই।

⧉ ধরনঃ
               মাটির সীল -১৪টি
                         পুতি -১৩টি
   প্রজ্জ্বলনের প্রদীপ -৯টি
            নিবেদন স্তূপ -১১টি
               হাতির দাঁত -২টি
                পাথর খণ্ড -১টি
                     মৃৎপাত্র- ৪টি
                টেরাকোটা -৪টি
   
⧉ মাটির সীলঃ
চৌদ্দটি মাটির সীল পাওয়া যায়।

⧉ পুতিঃ
এখানে তেরটি  পুতি পাওয়া যায়।পুঁতিগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করা হয়।যেমনঃ অলংকার হিসাবে ব্যবহার হতো।

⧉ প্রজ্জ্বলন প্রদীপদানিঃ
এখানে ৯টি প্রজ্জ্বলন প্রদীপ পাই।এগুলো বিভিন্ন আকৃতির ছিল।যার মধ্যে চারটা ভাঙ্গা ছিল।
পৃষ্ঠা২৯

গ্যালারি-৩১

প্রাপ্তবস্তুঃ ইট
সময়কালঃ ৭ম - ১২শ শতাব্দী
প্রাপ্তিস্থানঃ আনন্দ বিহার
প্রাপ্ত বস্তুর সংখ্যাঃ ১৭টি
চিত্র: ইট
⧉ ৩১ নম্বর গ্যালারিতেঃ
                     বর্গাকৃতির ইট -৪টি
                   আয়তাকার ইট -২টি
              আর ইটেরভগ্নাংশ-১১টি
⧉ ১ম সারিঃ
  • ইটের সংখ্যা চারটি।
  • ১ম ইটটিতে সূর্যমুখী নকশা করা ছিলো।
  • ২য় ইটটি উওল আকৃতির ,শিকল এবং খাঁজকাটা নকশাই বিদ্যমান।
  • ৩য় টি  ইট এর ভগ্নাংশ।
  • ৪থ টি কালচে উপবৃত্তাকার ,কোনো নকশা নেই।
⧉ ২য় সারিঃ
  • ইটের সংখ্যা৩টি।
  • ১ম ইটটি অনিয়তাকার।
  • ২য় ইটটি বর্গাকার দেখতে।
  • ৩য় ইটটিতে সিঁড়ির মতো ধাপ ধাপ নকশা লক্ষ্য করা যায়।
⧉ ৩য় সারিঃ
- ইটের সংখ্যা দশটি।
- বাম পাশে ৩ টি ইট (২টি  বর্গাকার, ১টি আয়তাকার)
  1. ১ম ইট এ চারটি গম্বুজ আকৃতির নকশা রয়েছে।
  2. ২য় ইট এ ঢেউ এর মতো নকশা করা।
  3. ৩য় ইট টি আয়তাকার।

- মাঝখানে ৩টি ইট
  1. ১ম ইট এ ফুলের মত নকশা রয়েছে।
  2. ২য় ইট এ ক্ষুদ্র ক্ষুদ্র আয়তাকার গর্ত করে নকশা করা।
  3. ৩য় ইট আয়তাকার আকৃতির একটি সম্পূর্ণ ইট।
পৃষ্ঠা৩০

গ্যালারি-৩২

প্রাপ্তবস্তুঃ পু্ঁতি,গুটিকা,অলংকার
সময়কালঃ আনুঃ ৭ম -৯ম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ ময়নামতি
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ৩টি
চিত্র: পু্ঁতি,গুটিকা,অলংকার
⧉ এই গ্যালারিতে তিনটি প্রত্নবস্তুু পাওয়া যায়। যথাঃ
  1. পু্ঁতি(সবার ডানে)
  2. পোড়ামাটির গুটিকা(মাঝ বরাবর)
  3. ধাতব অলংকার(বাম পাশে)

Ⅰ. পু্ঁতি:
  • এটি উপরত্ন নামে পরিচিত।
  • মূতিটির গলায় ১১টি পু্ঁতিসহ মালা,হাতে ৩২টি পু্ঁতিসহ মালা রয়েছে।
  • এগুলো মূলত অলংকার হিসেবে সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহৃত হয়।
  • প্রাপ্তিস্থানঃ শালবন বিহার খননে প্রাপ্ত।

Ⅱ. পোড়ামাটির গুটিকাঃ পোড়ামাটির তৈরী তিনটি গুটিকা রয়েছে।
  • লকেটসহ ২১টি গুটিকাযুক্ত মালা।লকেটটি মালা থেকে আলাদা অবস্থায় রয়েছে।
  • ৩৯টি গুটিকাযুক্ত মালা।
  • ৪১টি গুটিকা যুক্ত মালা।

Ⅲ. ধাতব অলংকারঃ
- সময়কালঃ আনুমানিক ৮ম-১২শ।
- প্রাপ্তিস্থানঃ শালবন বিহারে খনন প্রাপ্ত।
- এখানে ধাতুর তৈরি অলংকার পাওয়া যায়। যেমনঃ
  • চুড়ি।
  • কানের দুল
  • আংটি
  • একটি ধাতব পাত

পৃষ্ঠা৩১

গ্যালারি-৩৩

প্রাপ্তবস্তুঃ মানুষের হাড় ও ধাতব দ্রব্যাদি
সময়কালঃ আনুঃ অষ্টম শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ১৯টি
চিত্র: মানুষের হাড় ও ধাতব দ্রব্যাদি
⧉ এই গ্যালারিতে মানুষের হাড় ও ধাতব দ্রব্যাদি প্রদর্শিত হয় |
⧉ মানুষের হাড়ঃ 
  • শালবন বিহার উৎখননের ফলে মানুষের কিছু হাড়ের জীবাশ্ম পাওয়া যায়।হাড়গুলো ছোট,মাঝারি, বড় আকৃতির ছিল।
  • প্রাপ্তিস্থানঃ শালবন বিহার।
  • সময়কালঃ আনুমানিক অষ্টম শতাব্দী।
  • পরিমাপঃ ১৯টি।
⧉ ধাতব দ্রব্যাদিঃ
শালবন বিহারে উৎখনন করে বিভিন্ন ধাতব দ্রবাদি পাওয়া যায়। ধাতব দ্রবাদিগুলো প্রায় ভঙ্গুর অবস্থায় পাওয়া যায়।

গ্যালারি-৩৪

প্রাপ্তবস্তুঃ হাতিয়ার এবং Fossilwood
সময়কালঃ আনু: একাদশ শতাব্দী
প্রাপ্তিস্থানঃ আনন্দ বিহার
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ২০টি
চিত্র: হাতিয়ার এবং Fossilwood

পৃষ্ঠা৩২

গ্যালারি-৩৫

প্রাপ্তবস্তুঃ শীল নোড়া
সময়কালঃ আনুঃ ৮ম -১২শ শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ৪টি
চিত্র: শীল নোড়া
⧉ এই গ্যালারিতে চারটি শীল নোড়া প্রদর্শিত হয়। এগুলারঃ
  • ১ম শীলটি চ্যাপ্টা ,চার কোনা বিশিষ্ট ,সূচালো এবং নোড়া  ঘনাকৃতি।
  • ২য় শীলটি লম্বাকৃতির  এবং নোড়া সামনের দিকে সুচালো।
  • ৩য় শীলটি লম্বাকৃতির এবং নোড়া ঢালু।
  • ৪থ শীলটি বড় আকৃতির এবং নোড়া চতুর্ভুজাকৃতির।

গ্যালারি-৩৬

প্রাপ্তবস্তুঃ পাটা,পাণ্ডলিপি,হস্তলিপি
সময়কালঃ আনু: দশম শতাব্দী
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ৩০টি 
চিত্র: পাটা,পাণ্ডলিপি,হস্তলিপি
⧉ এই গ্যালারিতে তিনটি প্রত্নবস্তু প্রদর্শিত হয়েছে।যেমনঃ
Ⅰ. পাটা, Ⅱ. পাণ্ডলিপি, Ⅲ. হস্তলিপি
⧉ পাটাঃ
এই গ্যালারিতে দুইটি পাটা প্রদর্শিত হয়।দুইটি পাটাতনের একটি কালোপাথরের এবং অপরটি বেলেপাথরের।পাটাগুলোর  উপর নকশা করা।নকশাগুলো খোদাইকৃত।
⧉ পাণ্ডলিপিঃ
এই গ্যালারিতে ১৫টি পাণ্ডলিপি  প্রদর্শিত হয়।
⧉  হস্তলিপিঃ
এই গ্যালারিতে প্রায় ১০টি  প্রদর্শিত  হয় । লিপিগুলো আদি বাংলার । এগুলো পলিথিন এ মোড়ানো।
পৃষ্ঠা৩৩

গ্যালারি-৩৭

প্রাপ্তবস্তুঃ অলংকৃত ইট
সময়কালঃ ৮ম -১২শ শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ১৬টি
চিত্র: অলংকৃত ইট
⧉ গ্যালারির বামপাশের উপরের সারিঃ
গ্যালারির উপরের বামপাশে যে বর্গাকার ইট রয়েছে তার মধ্যে-
 চেইন ,ঢেউ আকৃতির এবং খাঁজকাটা আকৃতির ইট রয়েছে।

⧉ গ্যালারির মাঝখানের সারিঃ
মাঝখানের সারিতে ৩টা ইট সাজানো রয়েছে।এই ইটগুলো ত্রিভুজাকৃতির এবং আয়তাকৃতির।

⧉ গ্যালারির বামপাশের  নিচের সারিঃ
বামপাশের  নিচের সারিতে বর্গাকৃতির ইট রয়েছে।এগুলো আয়তাকার ,লম্বাকার এবং ত্রিভূজাকৃতির।

গ্যালারি-৩৮

প্রাপ্তবস্তুঃ মৃৎপাত্র এর ভগ্নাংশ
সময়কালঃ আনু: ৮ম -১২শ শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ১৭টি
চিত্র: মৃৎপাত্র এর ভগ্নাংশ
এই গ্যালারিতে মোট  মৃৎপাত্র এর সংখ্যা ১৭টি।মৃৎপাত্রগুলোর মধ্যে রয়েছে কালো ও ধূসর রঙের মৃৎপাত্র।এগুলোর আকৃতি গোলাকার ও লম্বাকৃতির।
পৃষ্ঠা৩৪

গ্যালারি-৩৯

প্রাপ্তবস্তুঃ পোড়ামাটির দ্রব্যাদি
সময়কালঃ ৮ম - ১৩ শ শতাব্দী
প্রাপ্তিস্থানঃ শালবন বিহার
প্রাপ্তবস্তুর সংখ্যাঃ ২০টি
চিত্র: পোড়ামাটির দ্রব্যাদি
⧉ এই গ্যালারিতে ২০টি প্রত্নবস্তু পাওয়া যায়। যথাঃ

⧉ প্রত্নবস্তুর বর্ণনাঃ

⧉ ১ম তাকঃ
  • লিপি যুক্ত মাটির পাত্র
  • ছোট বাটি সদৃশ্য খন্ড- ৭টি 
  • লিপিযুক্ত পাত্র খন্ড -৬টি
⧉ ২য় তাকঃ
  • পানির পাত্র সদৃশ মৃৎপাত্র -৩টি।একটি পাত্রে নল রয়েছে
  • ছোট থালা সদৃশ মৃৎপাত্র -১টি
⧉ ২য় তাকের নিচেঃ
  • সঞ্চয় পাত্র - ৩টি। 
  • একটি বড় মুটকি সদৃশ গোলাকৃতির (অক্ষত)।
  • তুলনামূলক ছোট গোলাকৃতির পাত্র।
পৃষ্ঠা৩৫